রিসেলার/ড্রপশিপারদের জন্য সাধারণ নির্দেশনা
General guidance for resellers & dropshippers- নিজস্ব পলিসি নির্ধারণ — একজন রিসেলার বা ড্রপশিপার হিসেবে কাস্টমারের কাছে অর্ডার কনফার্ম করার পূর্বেই ডেলিভারি, রিটার্ন ও ওয়ারেন্টি সম্পর্কিত শর্তগুলো স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে।
- ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া — প্রতিটি অর্ডারের ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের কাছ থেকে অগ্রিম গ্রহণ করতে হবে। কাস্টমার প্রোডাক্ট রিসিভ না করলে বা রিটার্ন করলে অগ্রিম ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
- রিটার্ন রেট নিয়ন্ত্রণ — রিটার্ন রেট অস্বাভাবিক বৃদ্ধি পেলে রিসেলারের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত বা পর্যালোচনা করা হতে পারে।
প্রোডাক্ট ডেলিভারি ও হ্যান্ডলিং টাইম
Delivery policy- প্রসেসিং ও শিপিং সময় — অর্ডার প্লেস করার পর প্রসেসিং সম্পন্ন হতে ১–২ কার্যদিবস সময় লাগতে পারে।
- ডেলিভারি টাইমফ্রেম — কুরিয়ারে হ্যান্ডওভার করার পর ঢাকার ভিতরে ১–৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২–৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়। প্রতিকূল আবহাওয়া বা কুরিয়ার জটিলতায় কিছুটা বিলম্ব হতে পারে।
- সঠিক ঠিকানা — অর্ডারের সময় কাস্টমারের পূর্ণাঙ্গ ও সঠিক ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক। ভুল ঠিকানার কারণে পার্সেল ফেরত আসলে অতিরিক্ত শিপিং চার্জ রিসেলার বা কাস্টমারকে বহন করতে হবে।
ডেলিভারিম্যান উপস্থিত থাকাকালীন প্রোডাক্ট চেকিং ও রিটার্ন
Live inspection policy- ক্লোজড বক্স ডেলিভারি ও ওপেন চেকিং — ডেলিভারির সময় ডেলিভারিম্যানের সামনে পার্সেল খুলে প্রোডাক্ট চেক করে দেখতে হবে।
- তাৎক্ষণিক রিটার্ন — প্রোডাক্টে কোনো ত্রুটি, ভুল আইটেম বা সমস্যা পাওয়া গেলে ডেলিভারিম্যান উপস্থিত থাকাকালীন সময়েই কুরিয়ার চার্জ প্রদান সাপেক্ষে পার্সেলটি সাথে সাথে রিটার্ন করতে হবে।
ওয়ারেন্টি পলিসি ও ক্লেইম করার নিয়ম
Warranty policy- ওয়ারেন্টি মেয়াদ — যেসব পণ্যে নির্দিষ্ট মেয়াদের অফিসিয়াল ওয়ারেন্টি (যেমন: ৩ মাস, ৬ মাস বা ১ বছর) রয়েছে, কেবল সেই পণ্যগুলোর ওয়ারেন্টি মেয়াদের মধ্যে ক্লেইম গ্রহণ করা হবে।
- রিপ্লেসমেন্ট/রিপেয়ার — ওয়ারেন্টি থাকা প্রোডাক্টে সমস্যা দেখা দিলে তা আমাদের অনুমোদিত কুরিয়ারের মাধ্যমে অফিসে পাঠাতে হবে এবং ইস্যু যাচাই-বাছাই সাপেক্ষে রিপেয়ার বা সার্ভিস প্রদান করা হবে।
যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না
প্রোডাক্ট স্টক ও প্রাপ্যতা
Product stockসেলফশপ একটি উন্মুক্ত হোলসেল ও ড্রপশিপিং প্ল্যাটফর্ম হওয়ায় হাজারো রিসেলার প্রতিনিয়ত অর্ডার প্লেস করে থাকেন। ফলে নির্দিষ্ট পণ্যের স্টক যেকোনো সময় পরিবর্তন বা স্টক-আউট হতে পারে। স্টক রিস্টক না হওয়া পর্যন্ত রিসেলারদের সহযোগিতা কাম্য।
সাবস্ক্রিপশন পলিসি
Strictly non-refundable- ১ বছর মেয়াদ — সেলফশপ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফি সফলভাবে পরিশোধের পর অ্যাকাউন্টটি ১ পূর্ণ বছর (১২ মাস) কার্যকর থাকবে।
- বাতিলকরণ — ১ বছরের মেয়াদ চলাকালীন ব্যবহারকারী নিজ দায়িত্বে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বাতিল করলেও কোনো প্রকার আংশিক বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে না।



